আবু সাউদ মাসুদ
প্রকাশ : Mar 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

শ্রমিকদের শান্ত করলেন এমপি দিপু

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভরত শ্রমিকদের সাথে আলোচনা করে তাদের শান্ত করে সড়ক থেকে সরিয়ে মহাসড়কেত যান চলাচল স্বাভানিক করেছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। দীর্ঘ চার ঘন্টা পর ঢাকা সিলেট মহাসড়কে যানচল স্বাভাবিক হয়েছে। 
শনিবার (২৮ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মৈকুলী এলাকায় এ ঘটনা ঘটে।  
নারায়ণগঞ্জের রূপগঞ্জের মৈকুলী এলাকায় ৩ মাসের বকেয়া বেতনের দাবীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বি- ব্রাদার্স গার্মেন্টসের শ্রমিকদের বিক্ষোভ।
বকেয়া বেতন ভাতা শ্রমিক ছাটাই ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে বি ব্রাদার্স গার্মেন্টসে পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ শুরু হয়। এসময় উত্তেজিত শ্রমিকরা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে। এতে সড়কের উভয় পাশে প্রায় ১৮ কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী সাধারণ থেকে পথচারীরা। আটকা পরে রোগীবাহী এম্বুলেন্সও। 
এঘটনার পরে ঘটনাস্থলে শিল্প পুলিশের সদস্যরা শ্রমিক ও মালিকদের সাথে আলোচনা শুরু করে। আলোচনায় সমাধান না আসায় খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন সংসদ সদস্য দিপু ভূঁইয়া। এসময় শ্রমিকদের সাথে আলোচনা করে তাদের সড়ক থেকে সরিয়ে তাদের দাবি মালিকদেত সাথে আলোচনা করে মেনে নেয়ার প্রতিশ্রুতি দেন দিপু ভূঁইয়া। এসময় তারা সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঠে তেল চোরা দেলু : ওসমানদের প্রার্থী আবুল কালাম!

1

এলএনজি সরবরাহ হ্রাস, কম থাকবে গ্যাসের চাপ

2

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

3

হীরাঝিল সমাজকল্যাণ সমিতির নামে চাঁদাবাজি

4

এবার নাগরিকদের দ্রুত ইরান ছাড়তে বলল চীন

5

শ্রমিকদের শান্ত করলেন এমপি দিপু

6

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

7

রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন অপু বিশ্বাস

8

বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার পদে আলোচনায় যারা

9

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

10

ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত

11

শকুর খাদ্য সামগ্রী উপহার

12

শপথ নিলেন ২৫ মন্ত্রী

13

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

14

সৌদিতে আড়াইহাজারের ছেলে শাহিনের মৃত্যু

15

নারায়ণগঞ্জে নির্বাচনের মাঠে দেখা নেই ছাত্রদলের

16

পুলিশের পাশাপাশি কাজ করবে স্বেচ্ছাসেবীরা

17

তিন নারীর চুল কেটে দেওয়ায় গ্রেফতার ৪

18

খামেনি হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

19

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

20