আবু সাউদ মাসুদ
প্রকাশ : Mar 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

ব্যাখ্যা দিলেন হাতেম

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের ফতুল্লা বিসিক শিল্পাঞ্চলে এক ইফতার মাহফিলে বক্তব্যকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনকে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ রাখার প্রসঙ্গে বক্তব্য দিয়েছেন বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি ও বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম।
মঙ্গলবার (৩ মার্চ) রাতে এক ভিডিও বার্তায় মোহাম্মদ হাতেম বলেন, বিসিক শিল্প মালিকদের ইফতার মাহফিলে স্থানীয় সংসদ সদস্য আল আমিন বক্তব্য দিতে গিয়ে বলেন, “যেখানে ফ্যাসিস্টদের দোসর আছে সেখানে আমি কী করে মঞ্চে বসি এবং বক্তব্য দেই।”
হাতেমের ভাষ্য অনুযায়ী, এ কথা বলার পর উপস্থিত শিল্প মালিকরা দাঁড়িয়ে প্রতিবাদ জানান এবং এর ব্যাখ্যা চান। তিনি তাদের পরিস্থিতি শান্ত রাখতে অনুষ্ঠান ত্যাগের আহ্বান জানান। পরে নিচে নেমে মালিকরা আয়োজকদের কাছে জানতে চান কেন সভাপতিকে আমন্ত্রণ জানিয়ে এমন পরিস্থিতির সৃষ্টি করা হলো।
তিনি আরও বলেন, বিষয়টি পুলিশ সুপারকে জানিয়ে তিনি নিজ কার্যালয়ে চলে যান। পরে পুলিশ সুপার, জেলা প্রশাসক ও এমপি দিপু ভূঁইয়া ফোন করে জানান, সেখানে উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং মালিকরা জড়ো হয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বিসিক শিল্প মালিক সমিতির সহ-সভাপতি, নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিকেএমইএর সহ-সভাপতিসহ সংশ্লিষ্টদের ঘটনাস্থলে পাঠানো হয় বলে জানান হাতেম। অতিরিক্ত পুলিশ সুপার সেখানে উপস্থিত ছিলেন।
তিনি বলেন, “সর্বোপরি তিনি আমাদের এমপি। তাকে কোনোভাবেই অসম্মানিত করা যাবে না।” পরে তাকে নিরাপদে স্থান ত্যাগের ব্যবস্থা করা হয় এবং আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

1

রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে ইসলামী আন্দোলনের মিছিল

2

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

3

ব্যক্তিকে সংশোধন করতে হবে----আবদুল জব্বার

4

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

5

সংসদ ভোটের চেয়ে গণভোটের হার বেশি কেন? ব্যাখ্যা দিল ইসি

6

হাসান জাহাঙ্গীরকে বিয়ের গুজব, মুখ খুললেন মৌসুমী

7

মহাসড়কে হাইওয়ে পুলিশের অভিযান

8

রাতভর অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২২

9

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

10

‘পাচার হওয়া অর্থ ফেরত আনা হবে’

11

ফলের বাজারে অভিযান, জরিমানা

12

নারায়ণগঞ্জ সিটির নতুন প্রশাসক কে এই সাখাওয়াত?

13

এপস্টেইন ফাইলে স্টিফেন হকিংয়ের ছবি, অনৈতিক আচরণের দাবি নাকচ

14

শৃঙ্খলা ফেরাতে হার্ডলাইনে প্রশাসক

15

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

16

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

17

সতেরো বছর পর আজ ভোট দেবে না.গঞ্জবাসী

18

‘সন্ত্রাস দমনে কাজ করবো’

19

মন্ত্রিসভায় জায়গা হয়নি বিএনপির যেসব হেভিওয়েট নেতার

20