আবু সাউদ মাসুদ
প্রকাশ : Mar 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

গম্ভীরের ছকেই ভারতকে হারাতে চান ইংল্যান্ড

সোজাসাপটা রিপোর্ট: দারুণ সূচনা করেছিলেন জোয়াও পেদ্রো। কিন্তু মৌসুমের মাঝপথে এসে ছন্দ হারিয়ে ফেলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। অবশেষে আবারও জ্বলে উঠলেন তিনি। তার হ্যাটট্রিকে বড় জয় পেল চেলসি। এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ পাঁচে ঢুকে চ্যাম্পিয়ন্স লিগে ফেরার আশা জোরালো করল লন্ডনের ক্লাবটি।
বুধবার (৪ মার্চ) রাতে ভিলার মাঠে ৪-১ গোলে অ্যাস্টন ভিলাকে হারিয়েছে চেলসি। শুরুতে পিছিয়ে পড়লেও পরে দারুণভাবে ম্যাচে ফেরে সফরকারীরা।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় ভিলা। ডি-বক্সে পাস পেয়ে ডিফেন্ডারের পায়ের ফাঁক দিয়ে ব্যাক-হিলে গোল করেন ডগলাস লুইজ। তবে সেই লিড বেশিক্ষণ টেকেনি। ৩৫তম মিনিটে কাছ থেকে বল জালে জড়িয়ে সমতা ফেরান পেদ্রো।
বিরতির আগে ইনজুরি সময়ে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। এনজো ফার্নান্দেজের বাড়ানো থ্রু বল ধরে এগিয়ে আসা গোলরক্ষক এমি মার্টিনেজকে পরাস্ত করেন পেদ্রো। বাঁ পায়ের নিখুঁত ফ্লিকে বল জালে জড়ান তিনি।     
দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে চেলসি। রিস জেমসের শট মার্টিনেজ ঠেকালেও ফিরতি বলে বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করেন কোল পালমার। স্কোরলাইন তখন ৩-১।
৬৪তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন পেদ্রো। আলেহান্দ্রো গার্নাচোর পাস থেকে ডান পায়ের শটে বল জালে পাঠান তিনি। গত গ্রীষ্মে চেলসিতে যোগ দেওয়ার পর এটি তার প্রথম হ্যাটট্রিক। চলতি মৌসুমে এটি তার ১৪তম গোল।
পুরো ম্যাচে ৫৯ শতাংশ সময় বল দখলে রাখে চেলসি। তারা মোট ১৭টি শট নেয়, যার ৯টি ছিল লক্ষ্যে। ভিলা নেয় ৮টি শট, লক্ষ্যে রাখতে পারে ৪টি।
এই জয়ে ২৯ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে উঠেছে চেলসি। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে তাদের ঠিক পেছনে রয়েছে লিভারপুল। আর ৫১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে অ্যাস্টন ভিলা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাতৃভাষা দিবস পালনে প্রস্তুতি সভা

1

দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

2

‘অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করা হবে’

3

বাজিমাত করতে পারেন স্বতন্ত্ররা

4

এবার টিপু সুলতানকে ‘খলনায়ক’ বানানোর চেষ্টায় হিন্দুত্ববাদী বি

5

রূপগঞ্জে বাসে চালক-হেলপারের ছিনতাইয়ের শিকার যাত্রী, কুপিয়ে জ

6

বিএনপির ইচ্ছা অনুযায়ী নির্ধারিত হবে প্রধানমন্ত্রীর বাসভবন: উ

7

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

8

শ্রীলংকাকে গুঁড়িয়ে দিয়ে ইংল্যান্ডের দাপুটে জয়

9

আফগান সেনা নিহতের সংখ্যা বেড়ে ২৭৪, দাবি পাকিস্তানের

10

‘আইভীকে মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে’

11

ফতুল্লায় সৌদির সাথে মিল রেখে রোজা

12

পে স্কেল বাস্তবায়নে প্রথম সভা, আলোচনায় যেসব বিষয়

13

নির্বাচন গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক হয়েছে: ইইউ পর্যবেক্ষক

14

বিকালে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে চীন-ভারত দূতের

15

না.গঞ্জে ছোলার বাজারে স্বস্তি

16

সিদ্ধিরগঞ্জের বাঘমারাতে সক্রিয় ৩০ মাদক ব্যবসায়ী

17

আইভীর নতুন মামলার শুনানি আজ

18

মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

19

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

20