আবু সাউদ মাসুদ
প্রকাশ : Feb 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

এবার নাগরিকদের দ্রুত ইরান ছাড়তে বলল চীন

সোজাসাপটা রিপোর্ট: যুক্তরাষ্ট্রের হামলার হুমকির মুখে ইরানে নিরাপত্তা ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। এ কারণে একের পর এক দেশ তাদের নাগরিকদের তেহরান ছেড়ে যেতে বলছে। এবার এই কাতারে যুক্ত হলো ইসলামি প্রজাতন্ত্রের অন্যতম মিত্র রাষ্ট্র চীন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ইরানে অবস্থানরত চীনা নাগরিকদের ‘যত দ্রুত সম্ভব’ দেশটি ত্যাগের নির্দেশ দিয়েছে বেইজিং।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি সোশ্যাল মিডিয়া বিবৃতিতে জানায়, বর্তমানে ইরানে অবস্থানরত চীনা নাগরিকদের নিরাপত্তা সতর্কতা জোরদার করার এবং যত দ্রুত সম্ভব দেশটি ত্যাগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

একই দিনে যুক্তরাষ্ট্র ইসরাইল থেকে তাদের দূতাবাসের জরুরি নয় এমন কর্মীদের চলে যাওয়ার অনুমতি দিয়েছে। একদিকে ওয়াশিংটন ইরানে হামলার হুমকি দিচ্ছে, অন্যদিকে গত কয়েক দশকের মধ্যে মধ্যপ্রাচ্যে তাদের সবচেয়ে বড় সামরিক সমাবেশ ঘটাচ্ছে।

যুদ্ধ এড়ানোর শেষ চেষ্টা হিসেবে ওমানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার একদিন পরই পদক্ষেপগুলো নেওয়া হলো। যদিও শুরুতে কিছুটা আশাবাদ দেখা দিয়েছিল, তবে তেহরানের পক্ষ থেকে ওয়াশিংটনকে চুক্তি করার জন্য ‘অতিরিক্ত দাবি’ ত্যাগ করতে হবে—এমন সতর্কবার্তার পর সেই পরিস্থিতি পাল্টে যায়।

শুক্রবার বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনা করে নাগরিকদের আপাতত ইরান ভ্রমণ এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, ইরান ও প্রতিবেশী দেশগুলোতে অবস্থিত চীনা দূতাবাস ও কনস্যুলেটগুলো বাণিজ্যিক ফ্লাইট বা স্থলপথ ব্যবহার করে সরিয়ে নিতে চাওয়া চীনা নাগরিকদের ‘প্রয়োজনীয় সহায়তা’ দেবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেব্রুয়ারি মাসের এমপিওর বিল সাবমিট নিয়ে নতুন নির্দেশনা

1

বন্দরে ধর্ষনের ঘটনায় আটক ১

2

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

3

সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে হামলা

4

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

5

দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

6

‎৬ প্রশাসক নিয়োগ স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

7

তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার ফ

8

নতুন প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে, যা জানা গেল

9

নির্বাচন বানচালের চেষ্টা চলছে

10

ছেলেকে বাঁচাতে গিয়ে পিতা নিহত

11

কত ভোটের ব্যবধানে জিতলেন সেই আলোচিত কায়কোবাদ?

12

মাঠ প্রশাসনকে অভিনন্দন জানিয়েছে বাসা

13

ব্যাখ্যা দিলেন হাতেম

14

সুপার এইট নিশ্চিত ৬ দলের, দুশ্চিন্তায় পাকিস্তান-অস্ট্রেলিয়া

15

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

16

নিজ আঙিনা পরিষ্কার রাখলে দেশও পরিষ্কার থাকবে

17

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

18

বাংলাদেশে ‘মব কালচার’ শেষ

19

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

20