আবু সাউদ মাসুদ
প্রকাশ : Mar 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

হত্যা মামলায় নারীসহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতায় বসবাসকারী ও গার্মেন্টস কর্মী সালমা হত্যা মামলার আসামী, নারীলোভী ভন্ড প্রতারক মফিদুল ইসলামকে(৫৮) ও নীলা ইসলাম(৩২) নামের এক মহিলাসহ গ্রেফতার করা হয়েছে। গতকাল ৪মার্চ  বুধবার সোনারগাঁ থানার মদনপুরের ইষ্ট টাউন এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। তাদেরকে নারী ও শিশু নির্যাতন আইনে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। 
পুলিশ জানায়, সোনারগাঁ উপজেলার বিষ্ণাদী গ্রামের মনোয়ার হোসেনের ছেলে মফিদুল ইসলাম দীর্ঘদিন ধরে রূপগঞ্জের ভুলতায় বসবাস করে বিভিন্ন স্থানে অসামাজিক কর্মকান্ডে লিপ্ত রয়েছে। সে বিভিন্ন নারীদের সঙ্গে একাধিক পরকীয়া করে আসছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ও হত্যাসহ রূপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। ২০০৬ সালের ২৮ফেব্রুয়ারি মফিদুল ইসলাম বিয়ের প্রলোভনের বিরোধকে কেন্দ্র করে মাদারীপুর জেলার চরফকিরা গ্রামের খালেক মিয়ার মেয়ে রূপগঞ্জের সিনহা গার্মেন্টস কর্মী সালমা আক্তারকে(২৭) ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে। পুলিশ তার মরদেহ তারাবো পৌরসভার পদ্মা টেক্সটাইলের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার করে। রূপগঞ্জ থানার মামলা নম্বর-২(৩)২০০৬। মফিদুল ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রূপগঞ্জ থানায় মামলা রয়েছে । মামলা নম্বর-৩৮(২)২০২৬।
রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ সবজেল হোসেন বলেন, একাধিক মামলার আসামী মফিদুল ইসলাম ও সোনারগাঁ থানার ভট্টপুর গ্রামের শফিকুল ইসলামের মেয়ে নীলা ইসলামকে(৩২) গ্রেফতার করে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণ আদায়ে এক যুবক গ্রেফতার

1

জনপ্রিয়তা কি কাল হল আইভীর?

2

সন্ত্রাসী ও মাদকের রাজনীতির পৃষ্ঠপোষকতা শতভাগ বন্ধ করতে চায়

3

পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল শুরু হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

4

নির্বাচনে ১টি আসনেও জিততে পারেনি যে ৪২ দল

5

কত ভোটের ব্যবধানে হারলেন জামায়াতের একমাত্র হিন্দু প্রার্থী

6

পে স্কেল বাস্তবায়নে প্রথম সভা, আলোচনায় যেসব বিষয়

7

‘১০ লাখ তরুণকে আইসিটি খাতে সম্পৃক্ত করার লক্ষ্য সরকারের’

8

খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল

9

ট্রাম্পের শুল্ক নীতি অবৈধ, শুরু হচ্ছে অর্থ ফেরতের লড়াই

10

ফতুল্লায় সৌদির সাথে মিল রেখে রোজা

11

টিউমার অপসারণের পর এখন কেমন আছেন তানিয়া বৃষ্টি

12

রূপগঞ্জে দুই বিসিএসে সাফল্য পেয়ে ডা. রায়হান ডাক পেলেন প্রশা

13

বাহরাইনের মার্কিন বিমান ঘাঁটিতে ব্যাপক হামলা ইরানের

14

রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন অপু বিশ্বাস

15

বিএনপিকে অভিনন্দন জানাল জাতীয় পার্টির একাংশ

16

‘রাস্তায় ভ্যান, চৌকি থাকবে না’

17

‘আইভীকে মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে’

18

ফলকে ‘বিসমিল্লাহ’ বানানে ভুল

19

পরিবহন খাতে দিনে ১০০ কোটি চাঁদা

20