আবু সাউদ মাসুদ
প্রকাশ : Mar 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

কাজগুলো দ্রুত সম্পূর্ণ করতে হবে---আবুল কালাম

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম বলেছেন, আমাদের জরুরি কাজগুলোর মধ্যে বাস্তবধর্মী কাজগুলো আমাদের দ্রুত সম্পূর্ণ করতে হবে। একটি প্রকল্প ছিল ১২২ কোটি টাকার। এখন এটি নেই। এর চেয়ে ভাল প্রকল্প হাতে নেয়া যায় কীনা সেটা সকলকে নিয়ে আলোচনা করবো। আমরা চেষ্টা করবো স্থায়ী সমাধান করা যায় কীনা। 
বুধবার (৪ মার্চ) লাঙ্গলবন্দ মহাঅষ্টমী পূন্যস্নান উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজিত মতবিনিময় সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি। 
তিনি বলেন, বিগত বছরের থেকে এ বছর পর্যন্ত কিছু সমস্যা উঠে এসেছে। কিছু দাবীও এসেছে। তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার সেই চাহিদা পূরণ করতে পারবে বলে আমরা আশাবাদী। 
আমরা স্থানীয়রা এ বিষয়টি নিয়ে অভ্যস্ত। সরকারি কর্মকর্তারা যারা আছেন তারা আমাদের সাহায্য করবেন। কিন্তু দায় আমরা যারা রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের।
নারায়ণগঞ্জে এটি শুধু পুন্যস্নান নয়। এটিকে একটি উৎসব হিসেবে আমরা নিয়ে থাকি। গত সতেরো তারিখ সরকার গঠন হয়েছে। আজ চার তারিখ। ১৫ দিনের সরকারের কাছে আপনারা এই ন্যায্য দাবীগুলো নিয়ে এসেছেন। আমি বলবো কিছুটা সময় লাগবে। 
লাঙ্গলবন্দে যাওয়ার রাস্তাটি আগামী ১৫ দিনের মধ্যে চলাচলের জন্য উপযোগী করা প্রয়োজন। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে প্রশাসনের ওপর আমাদের আস্থা আছে। আমাদের রাজনৈতিক গ্রহনযোগ্যতার জন্যই আমরা কাজ করবো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা

1

হ্যাজেলউডের বদলি হিসেবে অজি শিবিরে স্মিথ

2

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

3

সব জেলায় জিলা স্কুল হবে: শিক্ষামন্ত্রী

4

ড. ইউনূস কী দিলেন, কী নিলেন?

5

বইমেলায় মবের আশঙ্কা নেই, তবু প্রস্তুত পুলিশ

6

ফতুল্লার নরসিংপুরে প্রকাশ্যে গাঁজা ও ইয়াবা বিক্রি

7

হত্যা মামলায় নারীসহ গ্রেফতার ২

8

শঙ্কায় আছে ভারত-পাকিস্তান ম্যাচ

9

মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ

10

শকুর খাদ্য সামগ্রী উপহার

11

এবার টিপু সুলতানকে ‘খলনায়ক’ বানানোর চেষ্টায় হিন্দুত্ববাদী বি

12

রমজানে অসহায়দের পাশে ‘মডেল গ্রুপ’

13

রূপগঞ্জে দুই বিসিএসে সাফল্য পেয়ে ডা. রায়হান ডাক পেলেন প্রশা

14

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

15

আইভীর জামিন নামঞ্জুর

16

জ্যেষ্ঠ রাজনীতিকদের হত্যার ছক ভেস্তে দিল ইউক্রেন

17

অবরোধের পর সংঘর্ষ, আহত ১০

18

কবে হবে ছাত্রদলের কমিটি!

19

সস্তা তামাশায় পরিণত হয়েছে রাজনীতি—ট্রাম্পের বর্ণবাদী ভিডিওর

20