আবু সাউদ মাসুদ
প্রকাশ : Mar 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

যানজট সমস্যার কেন্দ্রে হকার

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ শহরের যানজট নিয়ে যত আলোচনা, তার কেন্দ্রে একটিই শব্দ—হকার। ফুটপাত দখল, দুই-তিন লেয়ারে বসা দোকান, অনেক জায়গায় মূল সড়ক পর্যন্ত দখলে চলে আসা—সব মিলিয়ে শহরের প্রধান সড়কগুলো কার্যত সরু হয়ে গেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে অবৈধ অটোরিকশার বেপরোয়া চলাচল। ফলাফল—প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকা নগরবাসী।
রাজনীতিবিদ, প্রশাসন এবং বিভিন্ন স্টেকহোল্ডার প্রায় সবাই একবাক্যে বলেন, হকার বসা-ই যানজটের প্রধান কারণ। মাঝেমধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযানও চালানো হয়। কিছু সময়ের জন্য রাস্তা ফাঁকা হয়, স্বস্তি ফিরে আসে। কিন্তু কয়েক ঘণ্টা বা কয়েক দিনের মধ্যেই আবার আগের চিত্র। প্রশ্ন ওঠে—যখন সমস্যার উৎস সবাই জানেন, তখন স্থায়ী সমাধান আসছে না কেন?
এই অবস্থায় সাধারণ মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে—তাহলে কি হকাররাই সবার চেয়ে শক্তিশালী? নাকি সমস্যার চেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে সমন্বয়ের অভাব, রাজনৈতিক দ্বিধা আর দায়িত্বহীনতা?
অনেকে মানবিকতার যুক্তি তুলে ধরেন। হকারদের বড় অংশই নি¤œআয়ের মানুষ, যারা দৈনিক আয়ের ওপর নির্ভরশীল। তাদের জীবিকার বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু ফুটপাত দখল করে পথচারীদের সড়কে নামতে বাধ্য করা, অ্যাম্বুলেন্স আটকে রাখা, স্কুলগামী শিক্ষার্থী থেকে শুরু করে কর্মজীবী মানুষকে প্রতিদিন ভোগান্তিতে ফেলা—এটাও তো মানবিকতার প্রশ্ন। কয়েক হাজার মানুষের জীবিকার প্রশ্ন যেমন আছে, তেমনি লাখো মানুষের সময়, নিরাপত্তা ও স্বাভাবিক চলাচলের অধিকারও সমান গুরুত্বপূর্ণ।
সমস্যা চিহ্নিত করেই দায়িত্ব শেষ হয় না। প্রয়োজন দীর্ঘমেয়াদি ও কার্যকর পরিকল্পনা। নির্দিষ্ট হকার জোন তৈরি, বিকল্প বাজারব্যবস্থা গড়ে তোলা, অবৈধ অটোরিকশা নিয়ন্ত্রণ, নিয়মিত মনিটরিং এবং সবচেয়ে বড় কথা—সবার সমন্বিত ও দৃঢ় অবস্থান ছাড়া এই সংকট কাটবে না। মাঝে মাঝে অভিযান চালিয়ে পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রণে আনা গেলেও তা স্থায়ী সমাধান নয়।
নারায়ণগঞ্জ একটি গুরুত্বপূর্ণ শিল্পনগরী—নারায়ণগঞ্জ। এখানে প্রতিদিন লাখো মানুষ চলাচল করে। যানজট কেবল অস্বস্তির বিষয় নয়, এটি অর্থনীতির ওপরও সরাসরি প্রভাব ফেলে। সময় নষ্ট হয়, উৎপাদনশীলতা কমে, ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়।
এখন সময় স্পষ্ট সিদ্ধান্তের। হকার ইস্যুকে কেন্দ্র করে বছরের পর বছর একই চক্রে ঘুরলে চলবে না। শহরের স্বার্থে, সাধারণ মানুষের স্বার্থে এবং হকারদের ভবিষ্যৎ নিরাপদ করতেও একটি টেকসই ও বাস্তবসম্মত সমাধান দরকার। অন্যথায় যানজট নিয়ে আলোচনা চলবে, অভিযান চলবে—আর নগরবাসীর ভোগান্তিও চলতেই থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

1

ফ্যামিলি কার্ডের মতো কৃষক কার্ড দেবে সরকার

2

বাজিমাত করতে পারেন স্বতন্ত্ররা

3

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

4

শিশুদের নিয়ে ইফতার করলেন এমপি দিপু

5

ইরানে ইসরাইল-যুক্তরাষ্ট্রের হামলাকে বেপরোয়া বলল রাশিয়া

6

৩০ বছর পর আ. লীগের দুর্গে জামায়াত, কপাল পুড়ল ডা. প্রিয়াঙ্কা

7

জমি দখলকে নিয়ে সংঘর্ষ: আহত-৫

8

জামায়াত পাচ্ছে ডেপুটি স্পিকার---স্বরাষ্ট্রমন্ত্রী

9

প্রার্থীরা ব্যানার অপসারণ করেননি!

10

কালামকে পাশে রেখে দায়িত্ব গ্রহণ

11

নারায়ণগঞ্জ সিটির নতুন প্রশাসক কে এই সাখাওয়াত?

12

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরি

13

ইরানে ইসরাইল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলার বিষয়ে যা বলছে চীন

14

অবৈধ ড্রেজিং, প্রশাসনের হস্তক্ষেপ চান এমপি

15

ভোগান্তি বাড়াতে পারে লাঙ্গলবন্দ ব্রিজ

16

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

17

যুক্তরাষ্ট্রকে পাল্টা শুল্ক দেবে কিনা, ভাবছে চীন

18

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

19

হঠাৎ ইসরাইলে এল ডজনখানেক মার্কিন যুদ্ধবিমান

20