আবু সাউদ মাসুদ
প্রকাশ : Feb 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

জ্যেষ্ঠ রাজনীতিকদের হত্যার ছক ভেস্তে দিল ইউক্রেন

স্টাফ রিপোর্টার: জ্যেষ্ঠ ইউক্রেনীয় রাজনৈতিক ব্যক্তিদের হত্যার পরিকল্পনার অভিযোগে ইউক্রেন ও মলদোভা থেকে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে কিয়েভ। তাদের বিরুদ্ধে অভিযোগ, মস্কোর নির্দেশে এই পরিকল্পনা করা হয়েছিল এবং প্রতিটি হত্যার জন্য সর্বোচ্চ এক লাখ ডলার পর্যন্ত পারিশ্রমিক দেওয়ার কথা ছিল।
এর আগে চার বছর আগে রাশিয়ার বিরুদ্ধে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিল কিয়েভ।
ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল রুসলান ক্রাভচেঙ্কো এক বিবৃতিতে বলেন, ‘ইউক্রেন ও মলদোভার আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ তদন্তে একটি সংগঠিত চক্রের সন্ধান পাওয়া গেছে, যারা পরিচিত ইউক্রেনীয় নাগরিক ও বিদেশিদের ‘চুক্তিভিত্তিক হত্যা’র প্রস্তুতি নিচ্ছিল।
তিনি জানান, দেশজুড়ে ২০টি স্থানে তল্লাশি চালিয়ে নগদ অর্থ, অস্ত্র, বিস্ফোরক এবং রাশিয়ান হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগের প্রমাণ জব্দ করা হয়েছে।

অভিযানে ইউক্রেনে সাতজনকে গ্রেফতার করা হয় আর বাকি তিনজনকে মলদোভায়। 
মলদোভা আগেই এক বিবৃতিতে জানিয়েছিল, ইউক্রেনের কয়েকজন জনপরিচিত ব্যক্তিকে ‘শারীরিকভাবে নির্মূল’ করার ষড়যন্ত্র নিয়ে যৌথ তদন্ত চলছে। এ বিষয়ে মস্কোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
কিয়েভ সন্দেহভাজনদের লক্ষ্যবস্তু হিসেবে একজন কর্মকর্তার নাম প্রকাশ করেছে ইউক্রেনীয় সেনাবাহিনীর কৌশলগত যোগাযোগ বিভাগের আন্দ্রি ইউসভ।
ক্রাভচেঙ্কো বলেন, সম্ভাব্য ভুক্তভোগীর পরিচিতি ও প্রভাবের ওপর নির্ভর করে রুশ পক্ষ হামলাকারীদের সর্বোচ্চ এক লাখ ডলার পর্যন্ত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।
অন্যদিকে, মস্কোও অভিযোগ করেছে, ইউক্রেন রাশিয়ার ভেতরে এবং রাশিয়ার নিয়ন্ত্রিত ইউক্রেনীয় ভূখণ্ডে বেশ কয়েকজন শীর্ষ সামরিক ও রাজনৈতিক ব্যক্তিত্বকে হত্যার সঙ্গে জড়িত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হীরাঝিল সমাজকল্যাণ সমিতির নামে চাঁদাবাজি

1

বন্দর থানা যুবদলের ইফতার মাহফিল

2

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

3

পুলিশের পাশাপাশি কাজ করবে স্বেচ্ছাসেবীরা

4

চাঁদাবাজদের ঘুম হারাম করবেন আশা!

5

ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে ফারুকের অভিমত

6

ড. ইউনূস কী দিলেন, কী নিলেন?

7

‘নারীদের ফ্যামিলি কার্ড, কৃষকের ঋণ মওকুফ’

8

‘হ্যাঁ’ জয়ী হলেও জুলাই সনদের যে বিষয় বাস্তবায়ন হবে না

9

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরি

10

ডিসির মাধ্যমেই চায় হিন্দু সম্প্রদায়!

11

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

12

কাল বলয়গ্রাস সূর্যগ্রহণ

13

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

14

নির্বাচন গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক হয়েছে: ইইউ পর্যবেক্ষক

15

‘পুনঃভর্তি ফি’ আদায় বন্ধের নির্দেশ

16

আদালতে হাজির না হওয়ায় আলিমা খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়

17

অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি পদত্যাগ করেছেন

18

বাহরাইনের মার্কিন বিমান ঘাঁটিতে ব্যাপক হামলা ইরানের

19

রাজনীতিতে বাড়ছে আইনজীবীদের প্রভাব

20