আবু সাউদ মাসুদ
প্রকাশ : Mar 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

জামায়াতে ইসলামীর খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জে পবিত্র রমজান মাস উপলক্ষে গরিব ও রোজাদারদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী। মঙ্গলবার (৩ মার্চ) সকালে নারায়ণগঞ্জ  মহানগরী কার্যালয়ে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, “আমরা আপনাদের জন্য সামান্য উপহার হিসেবে এই খাদ্য সামগ্রী এনেছি। আমাদের দায়িত্ব ছিল আপনাদের ঘরে ঘরে গিয়ে এগুলো পৌঁছে দেওয়া। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা তা পারিনি।”
তিনি আরও বলেন, “আজ যদি দেশে ইসলামী সরকার থাকতো, তবে এই আয়োজন সরকারিভাবেই বড় পরিসরে করা হতো। দুর্ভাগ্যবশত তা নেই। আগামী দিনে আপনারা যদি ইসলামী সরকারকে মনোনীত করেন, তবে সমাজ থেকে দুর্নীতি, দুঃশাসন, অন্যায়-অত্যাচার এবং মাদক নির্মূল হবে।” এসময় তিনি আগামী ঈদুল ফিতরের আগে পুনরায় সেমাই-চিনি বিতরণের আশ্বাস দেন।
বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, “ইসলামী হুকুমত কায়েম হলে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব হতো। আমরা আশা করি, বর্তমান সরকারও নি¤œ আয়ের মানুষের কষ্টের কথা বিবেচনা করে কার্যকর পদক্ষেপ নেবে এবং খাদ্য সামগ্রী বিতরণ করবে।”
নারায়ণগঞ্জ মহানগরী সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, বিশিষ্ট ক্রিড়াবিদ ও সমাজসেবক জাহাঙ্গীর কবির পোকনও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন আর্তমানবতার সেবায় জামায়াতে ইসলামী সবসময় সাধারণ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। আলোচনা সভা শেষে সুশৃঙ্খলভাবে উপস্থিত শতাধিক সুবিধাবঞ্চিতদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড. ইউনূস কী দিলেন, কী নিলেন?

1

খামেনি হত্যার প্রতিশোধ নিলে আরও কঠোর হবেন ট্রাম্প

2

আফগান সেনা নিহতের সংখ্যা বেড়ে ২৭৪, দাবি পাকিস্তানের

3

শঙ্কায় আছে ভারত-পাকিস্তান ম্যাচ

4

আদালতে হাজির না হওয়ায় আলিমা খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়

5

অস্ত্রধারীদের হামলায় শ্রমিকরা আতঙ্কে

6

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

7

ঘুম ভাঙ্গেনি তিতাস গ্যাস কতৃপক্ষের

8

প্রার্থীরা ব্যানার অপসারণ করেননি!

9

হঠাৎ ইসরাইলে এল ডজনখানেক মার্কিন যুদ্ধবিমান

10

ইরানে ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক রূপান্তরে নেতৃত্ব দিতে চান

11

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

12

ফতুল্লার নরসিংপুরে প্রকাশ্যে গাঁজা ও ইয়াবা বিক্রি

13

তিন নারী প্রতারকক আটক

14

আলোকিত সমাজ গড়তে চাই: প্রধানমন্ত্রী

15

৪৪তম বিসিএস: শিক্ষা ক্যাডারে ৩২৬ কর্মকর্তাকে প্রভাষক পদে পদা

16

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

17

চুনকার কবর জিয়ারত ও দোয়া

18

মন্ত্রিসভায় জায়গা হয়নি বিএনপির যেসব হেভিওয়েট নেতার

19

মাঠ প্রশাসনকে অভিনন্দন জানিয়েছে বাসা

20