আবু সাউদ মাসুদ
প্রকাশ : Feb 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘গণজোয়ারে হুমকি-ধমকি উড়ে যাবে’

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ শাহ আলম বলেছেন, নির্বাচনের মাঠে আমার এই গণজোয়ারে হুমকি-ধমকি সব উড়ে যাবে ইনশাআল্লাহ। আমরা জনগণের প্রার্থী, জনগণই আমাদের সঙ্গে আছে। সুতরাং জনগণই আমাদের শক্তি।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের পাগলা চিতাশাল ও দেলপাড়া এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
নিরাপত্তা ও প্রশাসনের ভূমিকা নিয়ে শাহ আলম বলেন, আমরা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির আহ্বান জানিয়েছি। প্রশাসন আমাদের আশ্বস্ত করেছে যে তারা নিরপেক্ষতা বজায় রাখবে। সেই আশায় আছি। তবে প্রশাসন যদি ব্যর্থ হয়, তাহলে জনগণই রুখে দাঁড়াবে। আমাদের আলাদা কোনো প্রয়োজন নেই। কারণ বিগত বছরগুলোতে মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি।
তিনি আরও বলেন, আমরা চাই প্রশাসন নিরপেক্ষভাবে একটি স্বতঃস্ফূর্ত নির্বাচন উপহার দেবে। নির্বাচনের ফলাফলে যিনি নির্বাচিত হবেন, তাকেই আমরা সকলে মেনে নেব। তবে নির্বাচন অবশ্যই নিরপেক্ষ হতে হবে।
শাহ আলম দাবি করেন, নারায়ণগঞ্জ-৪ আসনের মা-বোনেরাও মাঠে নেমেছেন হরিণ প্রতীকের পক্ষে। এই গণজোয়ার ইনশাআল্লাহ আগামী ১২ তারিখ হরিণ মার্কাকে বিজয়ী করবে।
গণসংযোগ চলাকালে দেলপাড়া থেকে পাগলা সংযোগ সড়কে সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন ঘটে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফতুল্লা প্রেসক্লাবের ইফতার মাহফিল

1

‘হ্যাঁ’ জয়ী হলেও জুলাই সনদের যে বিষয় বাস্তবায়ন হবে না

2

বাংলাদেশকে অভিনন্দন জানাল জাতিসংঘ

3

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

4

সৌদি-আমিরাতে খালি চোখে দেখা যাবে না রমজানের চাঁদ

5

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

6

‘অবৈধ কর্মকা-ের বিরুদ্ধে জিরো টলারেন্স’

7

ফলকে ‘বিসমিল্লাহ’ বানানে ভুল

8

সংরক্ষিত নারী আসন- বিএনপি ৩৫, জামায়াত ১১

9

শ্রীলংকাকে ১৪৭ রানে আটকাতে পারলেই সেমিতে পাকিস্তান

10

নির্বাচনে ১টি আসনেও জিততে পারেনি যে ৪২ দল

11

নতুন প্রশাসককে সৈনিক দলের শুভেচ্ছা

12

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

13

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

14

দিল্লি-কাবুল অক্ষশক্তি বনাম ইসলামাবাদ, নতুন সমীকরণে দক্ষিণ এ

15

‘পুনঃভর্তি ফি’ আদায় বন্ধের নির্দেশ

16

হ্যাজেলউডের বদলি হিসেবে অজি শিবিরে স্মিথ

17

রমজানে অসহায়দের পাশে ‘মডেল গ্রুপ’

18

ইরানে হামলা করলে ইরাক-ফাঁদে পড়তে পারেন ট্রাম্প

19

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

20