আবু সাউদ মাসুদ
প্রকাশ : Mar 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

বন্দরে ধর্ষনের ঘটনায় আটক ১

স্টাফ রিপোর্টার: বন্দরে চাকুরী প্রত্যাশী নারী (২২)কে অস্ত্রের মুখে জিম্মি করে জোর পূর্বক ধর্ষনের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এ ব্যাপারে ভূক্তভোগী নারী বাদী হয়ে মঙ্গলবার (৩ মার্চ) সকালে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করে। যার মামলা নং- ৪(৩)২৬। এ ঘটনায় ভূক্তভোগী নারী ও  স্থানীয় এলাকাবাসী সহয়তায় গত সোমবার (২ মার্চ) রাত ৮টায় বন্দর থানার মদনপুর এলাকা থেকে  লম্পট ধর্ষক রহমত মিয়া (৩৪)কে কৌশলে আটক করে পুলিশে সোর্পদ  করেছে। ধৃত ধর্ষক রহমত সুদূর লালমনিরহাট জেলার আদিতমারী থানার দিঘলদারি এলাকার রমজান আলী ওরফে শুটকি রমজান মিয়ার ছেলে।  সে দীর্ঘ দিন ধরে সোনারগাঁ থানার কুতুবপুর পাঁচপাড়া এলাকার মুক্তার মিয়ার বাড়ীতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল। ধৃতকে উল্লেখিত মামলায় মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। একই সাথে পুলিশ ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারী পরিক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। এর আগে গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) রাত ১০টার পর যে কোন সময়ে সিদ্ধিরগঞ্জ থানার হিরাঝিল আবাসিক এলাকার একটি অজ্ঞাত ভবনে  একাধিকবার ধর্ষনের ঘটনাটি ঘটে।
বিভিন্ন তথ্যসূত্রে জানা গেছে,মামলার বাদিনী গত ২০২২ ইং সালে লালমনিরহাট জেলার আদিতমারি  উপজেলার  মজিদা খাতুন মহিলা কলেজ হইতে এইচ এস সি পাশ করে। ঘটনার পূর্বে বাদিনী বাড়িতে থাকা অবস্থায় পরিবারের লোকজনদের উপর অভিমান করে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরেনি। পরে সোনারগাঁ থানার কুতুবপুর এলাকার জনৈক আজিজুলের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে জীবিকার তাগিদে বিভিন্ন স্থানে চাকুরী  খুঁজছিল। গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) সন্ধ্যায় বাদিনী তার নিজেম্ব প্রয়োজনীয় কাজের জন্য মদনপুর বাসস্ট্যান্ডে আসে। কাজ শেষে একই তারিখ রাত ৯টায় বাদিনী পরিচিত রিক্সা চালক এরশাদুলের রিক্সা যোগে বাড়ী ফেরার পথে বিবাদী লম্পট রহমত রিক্সা থামিয়ে তার পাশে বসে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখিয়ে কুতুবপুর খালপাড় ঘাট দিয়ে নদী পাড় করিয়ে সিদ্ধিরগঞ্জ থানার হিরাঝিল আবাসিক এলাকার একটি অজ্ঞাত ভবনে  নিয়ে আটক করে জোর পূর্বক ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষন করে। ধর্ষন শেষে গত শনিবার (২৮ ফেব্রুয়ারী) সকাল ৭টায়  লম্পট ধর্ষক রহমত মিয়া ধর্ষিতাকে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয়। ধর্ষনের ঘটনার পর হইতে লম্পট রহমত বিভিন্ন নাম্বার থেকে বাদিনী ব্যবহারকৃত নাম্বারে ফোন করে পুনরায় শারীরিক সম্পর্ক করা কথা জানায়। নয়তবা  বাদিনীকে দেখা করার জন্য মদনপুর বাসস্ট্যান্ডে আসতে বলে। লম্পট ধর্ষক রহমত মিয়ার কথামতে ধর্ষিতা নারী গত সোমবার রাত ৮টায় বন্দর থানার মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় এসে স্থানীয় জনতার সহয়তায় লম্পট ধর্ষক রহমতকে আটক করে পুলিশে সোর্পদ করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলতি বছরই অবসর নিতে পারেন নেইমার!

1

জমিয়তের ইফতার বিতরণ

2

সোনারগাঁয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান

3

ডিবি পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ১

4

‘আমাদের মেয়র এমপির টানাটানি নেই’

5

ড. ইউনূস কী দিলেন, কী নিলেন?

6

মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা

7

জাতীয় ক্রীড়া ভাতা ও শিক্ষা বৃত্তির জন্য আবেদন আহ্বান

8

মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক এস.এম মোমেন বহিষ্কার

9

ফ্যামিলি কার্ডের মতো কৃষক কার্ড দেবে সরকার

10

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

11

পদত্যাগ করেছেন দুদক চেয়ারম্যান ও কমিশনার

12

রমজানের প্রথম জুম্মায় ফতুল্লার মসজিদগুলোতে উপচেপড়া ভিড়

13

প্রথম জুম্মায় শহরের মসজিদ মসজিদে মুসল্লিদের ঢল

14

চট্টগ্রাম বন্দরে শুরু অনির্দিষ্টকালের কর্মবিরতি

15

‘দুর্নীতিকে প্রশ্রয় দেব না’

16

বিএনপির সাবেক এমপিরা ফ্যাক্টর

17

জরুরি ভিত্তিতে ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত

18

ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে ফারুকের অভিমত

19

ট্রাম্প রাজি হলেও রাজি নয় ইরান

20