আবু সাউদ মাসুদ
প্রকাশ : Mar 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

‎৬ প্রশাসক নিয়োগ স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ করপোরেশনসহ দেশে ছয় সিটি করপোরেশনে গত ২২ ফেব্রুয়ারি দেওয়া প্রশাসক নিয়োগের কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। 
আবেদনে ৩০ দিনের মধ্যে এসব সিটি করপোরেশনে নির্বাচন আয়োজন করতে নির্দেশনা চাওয়া হয়েছে। 
বুধবার (৪ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী গোলাম কিবরিয়াসহ ছয়জন এ রিট করেন। 
রিটে বিবাদী করা হয়েছে স্থানীয় সরকার সচিব, প্রধান নির্বাচন কমিশনারসহ ছয় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে।
গত ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আব্দুস সালাম। আর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দায়িত্ব দেওয়া হয়েছে মো. শফিকুল ইসলাম খানকে।
এছাড়া অন্য চারটি সিটি করপোরেশনেও নতুন প্রশাসক বসানো হয়েছে।
তারা হলেন- খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি করপোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক হয়েছেন মো. শওকত হোসেন সরকার।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক-এর উপধারা (১)-এর অনুবৃত্তিক্রমে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। সিটি করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তারা নামের পাশে বর্ণিত সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
এতে আরও বলা হয়, নিয়োগ করা প্রশাসকরা সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।
দায়িত্ব পালনকালে তারা বিধি মোতাবেক সুযোগ-সুবিধা ও ভাতা পাবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিজার্ভে ২৯ বিলিয়ন মার্কিন ডলার রেখে যাচ্ছে অন্তর্বর্তী সরকা

1

বাংলাদেশে ‘মব কালচার’ শেষ

2

‎৬ প্রশাসক নিয়োগ স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

3

রূপগঞ্জে দুই বিসিএসে সাফল্য পেয়ে ডা. রায়হান ডাক পেলেন প্রশা

4

নতুন প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে, যা জানা গেল

5

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

6

ভুল চিকিৎসায় দিনমজুরের মৃত্যু

7

চুনকার কবর জিয়ারত ও দোয়া

8

কালিয়ানি খাল দখলমুক্ত করতে উদ্যোগ

9

না.গঞ্জ পাচ্ছে উন্নয়ন কর্তৃপক্ষ

10

অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনে জরিমানা

11

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

12

নির্বাচনের পর সক্রিয় রনি!

13

কে হচ্ছেন পরবর্তী মেয়র?

14

জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা

15

রমজানে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি নিয়ে নতুন তথ্য, যা বলছে অধি

16

ইরানে হামলা করলে ভিয়েতনামের তেঁতো স্বাদ পেতে পারে যুক্তরাষ্ট

17

প্রথম জুম্মায় শহরের মসজিদ মসজিদে মুসল্লিদের ঢল

18

সিটি নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কিনা, সিদ্ধান্ত নেবে সংসদ:

19

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

20