আবু সাউদ মাসুদ
প্রকাশ : Mar 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

চাঁদার দাবিতে মা-ছেলেকে পিটিয়ে আহত

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের বন্দরে ক্রয়কৃত জমিতে মালিকানা সাইনবোর্ড স্থাপন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক যুবক ও তার স্বজনরা। গত ২৭ ফেব্রুয়ারি বিকেলে বন্দর থানাধীন বুরুন্দী এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী যুবকের মা আশুরা বেগম (৫০) বাদী হয়ে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ ফেব্রুয়ারি বুরুন্দী মৌজায় আর এস ৩২৯ দাগে ৪ শতাংশ জমি ক্রয় করেন মো. সিফাত (৩৫)। গত শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে সিফাত তার ভাতিজা সোহাগকে (২২) নিয়ে ওই জমিতে মালিকানা সাইনবোর্ড বসাতে যান।
এ সময় স্থানীয় পিয়ার জাহান (৬৫), আনোয়ারা বেগম (৬০), আলমগীর (৪০), জাহাঙ্গীর (৪৫) সহ কয়েকজন তাদের বাধা প্রদান করেন। বিবাদীরা একটি ভুয়া দলিল প্রদর্শন করে জমির মালিকানা দাবি করেন এবং সিফাতের কাছে ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করেন।
সিফাত ও তার পরিবার চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে কাঠের ফালি ও লোহার এসএস পাইপ দিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় সিফাত ও সোহাগ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। বিবাদীরা হুমকি দেয় যে, পুনরায় জমিতে গেলে সিফাতকে মেরে লাশ ওই জমিতেই পুঁতে রাখা হবে।
আহত সোহাগকে বর্তমানে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে এক্স-রে করার পরামর্শ দিয়েছেন।
ভুক্তভোগী আশুরা বেগম জানান, বিবাদীরা অত্যন্ত প্রভাবশালী এবং আইন অমান্যকারী প্রকৃতির লোক। পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এই চাঁদাবাজি ও হামলার বিচার চেয়ে তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
এ বিষয়ে বন্দর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদার দাবিতে মা-ছেলেকে পিটিয়ে আহত

1

দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

2

জ্যেষ্ঠ রাজনীতিকদের হত্যার ছক ভেস্তে দিল ইউক্রেন

3

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

4

৪৪তম বিসিএস: শিক্ষা ক্যাডারে ৩২৬ কর্মকর্তাকে প্রভাষক পদে পদা

5

বাংলাদেশকে অভিনন্দন জানাল জাতিসংঘ

6

প্রার্থীরা ব্যানার অপসারণ করেননি!

7

শকুর খাদ্য সামগ্রী উপহার

8

রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে ইসলামী আন্দোলনের মিছিল

9

সোনারগাঁয়ের বাগানজুড়ে লিচু ও আমের মুকুলের সমারোহ

10

গভর্নর নিয়োগে জামায়াতের উদ্বেগ

11

ফতুল্লার জলাবদ্ধতা নিরসনের দাবি

12

না.গঞ্জ পাচ্ছে উন্নয়ন কর্তৃপক্ষ

13

রমজানে অসহায়দের পাশে ‘মডেল গ্রুপ’

14

মাঠ প্রশাসনকে অভিনন্দন জানিয়েছে বাসা

15

লিটারে ১৬ টাকা দাম কমল ফার্নেস তেলের

16

কে হচ্ছেন পরবর্তী মেয়র?

17

পুলিশের পাশাপাশি কাজ করবে স্বেচ্ছাসেবীরা

18

ফতুল্লায় কারাগার থেকে বের হয়েই খুন হলেন ইমন

19

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

20