আবু সাউদ মাসুদ
প্রকাশ : Feb 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

পুরোনো কর্মস্থলে ফিরলেন ড. ইউনূস

স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব শেষ হওয়ার পর নিজের পুরোনো কর্মস্থলে ফিরেছেন ড. মুহাম্মদ ইউনূস। দীর্ঘ ১৮ মাসের নেতৃত্বদানের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নেতৃত্বাধীন সরকারের কাছে তিনি ক্ষমতা হস্তান্তর করেন। এরপর রোববার (২২ ফেব্রুযারি) সকালে ড. ইউনূসের পুরোনো কর্মস্থলে ফেরার কথা তার ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে জানানো হয়। 

পোস্টে বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বদানের ১৮ মাস বিরতির পর রোববার অধ্যাপক মুহাম্মদ ইউনূস তার পূর্বের দায়িত্বে ফিরে আসায় তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।  সকালে মিরপুরের টেলিকম ভবনে ইউনূস সেন্টারে পৌঁছানোর পর তার দীর্ঘদিনের সহকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে তিনি গ্রামীণ সংগঠন এবং ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক এবং উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে যোগ দেন।

এতে আরও জানানো হয়, ২০০৬ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এই মাসের শেষের দিকে ঢাকার গুলশানে তার বাসভবনে ফিরে আসার পরিকল্পনাও করেছেন।

উল্লেখ্য, ড. মুহাম্মদ ইউনূস ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

1

হুইপ হচ্ছেন আজাদ!

2

ফেব্রুয়ারি মাসের এমপিওর বিল সাবমিট নিয়ে নতুন নির্দেশনা

3

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের টিন ও নগদ অর্থ প্রদান

4

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

5

আলোয় আলোয় সেজেছে মার্কেটগুলো

6

মোদিকে নিয়ে ট্রাম্পের করা পুরোনো মন্তব্য নতুন করে সমালোচনায়

7

ফলকে ‘বিসমিল্লাহ’ বানানে ভুল

8

অগ্নিকা-ে ক্ষতিগ্রস্তদের পাশে প্রশাসন

9

‘আইভীকে মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে’

10

ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত

11

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

12

ইরানে ইসরাইল-যুক্তরাষ্ট্রের হামলাকে বেপরোয়া বলল রাশিয়া

13

‘রমজান আত্মশুদ্ধির মাস’

14

বইমেলায় মবের আশঙ্কা নেই, তবু প্রস্তুত পুলিশ

15

জামায়াত পাচ্ছে ডেপুটি স্পিকার---স্বরাষ্ট্রমন্ত্রী

16

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

17

ভোগান্তি বাড়াতে পারে লাঙ্গলবন্দ ব্রিজ

18

৪৪তম বিসিএস: শিক্ষা ক্যাডারে ৩২৬ কর্মকর্তাকে প্রভাষক পদে পদা

19

প্রশাসক সাখাওয়াতকে চেম্বারের শুভেচ্ছা

20