আবু সাউদ মাসুদ
প্রকাশ : Feb 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফতুল্লায় বোমা বিস্ফোরণ ঘটিয়ে ডাকাতি

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের ফতুল্লায় দিনে দুপুরে বোমা বিস্ফোরণ ঘটিয়ে প্রকাশ্যে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ফতুল্লার পাগলা কামালপুর এলাকায় প্রবাসী বাবুল মিয়ার মাতৃ ভবনে এঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৪ জনের একদল মুখোশধারী ডাকাতের মধ্যে একজন কালো বোরকা পড়া ছিল। তারা প্রথমে প্রবাসী বাবুল মিয়ার ৩ তলা বাড়ির সামনে দুটি ককটেল নিক্ষেপ করে। এসময় একটি বিকট শব্দে বিস্ফোরণ ঘটে অপরটি বিস্ফোরিত হয়নি। এরপর দুজন ডাকাত বাবুল মিয়ার বাড়িতে প্রবেশ করে দুজন বাড়ির বাহিরে ছিল। তখন আশপাশের লোকজন জড়ো হতে হতেই ডাকাতরা ওই বাড়ি থেকে বের হয়ে দৌড়ে পালিয়ে যায়।
বাবুলের মেয়ে পার্বতী জানান, তার বাবা ও স্বামী আমেরিকা প্রবাসে থাকেন। তাদের তিন তলা বাড়ির নিচের দুতলায় ভাড়াটিয়া থাকেন। তিন তলায় পুরোটায় তিনিসহ পরিবারের লোকজন থাকেন। বিকেল ৪টার দিকে বোমা বিস্ফোরণ ঘটিয়ে মুখোশ পরিহিত দুই জন ডাকাত আমাদের বাড়িতে প্রবেশ করে। এরপর তারা বাড়ির সকল ঘরের দরজা বাহির থেকে আটকিয়ে দিয়ে আমার ঘরে প্রবেশ করেন। আমি ডাক চিকৎকার করার চেষ্টা করলে ডাকাতরা আমাকে ভয়ভীতি দেখিয়ে হাত পা বেধে মুখে কাপড় ঢুকিয়ে দেয়। এরপর আলমারী খুলে স্বর্ণালংকার ও নগদ ১০ হাজার টাকা নিয়ে যায়। 
এবিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান জানান, খবর পেয়ে ওই বাড়িতে গিয়েছি। একটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত চলছে। পরে বিস্তারিত জানাবো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

1

আবেগঘন পোস্ট এটিএম কামালের

2

‘ব্যবসায়ী সমাজ সবসময় পাশে থাকবে’

3

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

4

এআর রহমানকে ঘিরে ভারতজুড়ে ফের বিতর্ক

5

সাখাওয়াতকে পরিচ্ছন্নকর্মীদের কৃতজ্ঞতা

6

ইরানের সর্বোচ্চ নেতা হবেন কে?

7

তদন্ত প্রতিবেদন দাখিলে আবারও সময় নিল র‌্যাব

8

যানজট সমস্যার কেন্দ্রে হকার

9

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

10

গিয়াসউদ্দিনের সমর্থকদের বাড়িতে হামলা

11

লিটারে ১৬ টাকা দাম কমল ফার্নেস তেলের

12

ভুল চিকিৎসায় দিনমজুরের মৃত্যু

13

পাকিস্তানে দারিদ্র্য বেড়ে চরমে

14

পাকিস্তানের বিপক্ষে ভারতের রানের রেকর্ড

15

‘দুর্নীতিকে প্রশ্রয় দেব না’

16

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য তিতাসের দুঃসংবাদ

17

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ইফতারের দাওয়াত দিল জামায়াত

18

এ বছর ফিতরা কত, জানাল ইসলামিক ফাউন্ডেশন

19

শ্রমিকদের শান্ত করলেন এমপি দিপু

20