আবু সাউদ মাসুদ
প্রকাশ : Feb 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভুল চিকিৎসায় দিনমজুরের মৃত্যু

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের ফতুল্লায় পল্লিচিকিৎসকের ভুল চিকিৎসায় রতন বিশ্বাস (৪৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ফতুল্লার লালখাঁর মোড় এলাকায় খালেক মাতবরের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
নিহত রতন বিশ্বাস সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার চন্নার চর গ্রামের মৃত রোমান্ত বিশ্বাসের ছেলে। তিনি স্ত্রী-সন্তানসহ পরিবার নিয়ে ফতুল্লার লালখাঁর মোড় এলাকায় খালেক মাতবরের বাড়িতে ভাড়া থেকে দিনমজুরের কাজ করতেন।
নিহতের স্ত্রী অনিতা বিশ্বাস জানান, কয়েক দিন ধরে রতন অসুস্থ ও শরীর দুর্বল থাকায় মঙ্গলবার রাত ৭টার দিকে বাড়ির পাশের পল্লিচিকিৎসক শরিফুল ইসলামকে ডেকে বাসায় আনা হয়। তিনি রতনকে দেখে একটি ইনজেকশন দেন এবং একটি স্যালাইন হাতে পুশ করেন। কয়েক মিনিট পরই রতন কান্না করতে করতে কাঁপতে থাকেন। তখন দ্রুত স্যালাইন খুলে ফেলা হয়।
পরে রতনের ছোট ভাই তাকে দ্রুত শহরের খানপুর হাসপাতাল-এ নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়ার পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় রতনের মৃত্যু হয়।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক আবুল বাশার জানান, প্রাথমিকভাবে চিকিৎসকের ধারণা বিষক্রিয়ায় রতনের মৃত্যু হতে পারে। বিষয়টি সন্দেহজনক হওয়ায় মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের বাসা থেকে পল্লিচিকিৎসকের দেওয়া ওষুধ জব্দ করা হয়েছে। অভিযুক্ত পল্লিচিকিৎসককে পাওয়া যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসি কার্যালয়ে এমপি আল আমিন

1

চাঁদাবাজকে পুলিশে দিল বিএনপি নেতা

2

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

3

কে হচ্ছেন পরবর্তী মেয়র?

4

হাসিনা অটিজম চাইল্ড কেয়ারে অটিস্টিক শিশু-কিশোরদের মাঝে শীত ব

5

সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

6

‘পাচার হওয়া অর্থ ফেরত আনা হবে’

7

আনার হত্যার সঙ্গে জড়িত আ.লীগের সাবেক এমপি কলকাতায়

8

চাঁদাবাজদের ঘুম হারাম করবেন আশা!

9

‘নারীদের ফ্যামিলি কার্ড, কৃষকের ঋণ মওকুফ’

10

ট্রাম্পের আরোপিত শুল্ক নেওয়া বন্ধ করছে যুক্তরাষ্ট্র

11

টিকিট সিন্ডিকেট ও হজযাত্রীদের ভোগান্তি নিরসনে কড়া হুঁশিয়ারি

12

ফতুল্লায় র‍্যাব-১১ ও ভোক্তা অধিকার অধিদপ্তরের যৌথ অভিযান

13

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

14

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

15

ডিএমপি কমিশনার সাজ্জাত আলীর পদত্যাগের আবেদন

16

বেঁচাকেনা জমে উঠেছে

17

ফতুল্লার জলাবদ্ধতা নিরসনের দাবি

18

আড়াইহাজারে পুলিশের ওপর হামলা, আটক ৫

19

আইভীর নতুন মামলার শুনানি আজ

20